রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রলীগ ও যুবলীগের পৃথক পৃথক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে একই স্থানে পৃথক পৃথক দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। সকাল থেকে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় এম. আই. ডিগ্রী কলেজ চত্বর থেকে ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টার ও সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে ছাত্রলীগের আহ্বায়ক গোলাম সরওয়ার বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টার। বিশেষ অথিতি’র বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান। ছাত্রলীগ নেতা মো. আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম মন্ডল, যুবলীগ নেতা ও ইউপি সদস্য বিপ্লব আহমেদ, উশিল কুমার বর্ম্মন, মাজেদুর রহমান বুলন প্রমূখ। অপরদিকে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে উপজেলা যুবলীগের আয়োজনে বিজয় র্যালিতে নেতৃত্ব দেন সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী। বিজয় র্যালি শেষে সোনালী ব্যাংক চত্বরে যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, যুবলীগ নেতা আশিকুল ইসলাম মন্ডল সাবু, ছামিউল ইসলাম, ছাত্রলীগ নেতা জোবায়দুল ইসলাম, আনোয়ার হোসেন, সুমন রায় প্রমূখ।