সিসি নিউজ: গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে নীলফামারীতে। দুপুরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা জহুরুল ইসলাম ও মীর সেলিম ফারুক। এদিকে উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক রাজ্জাকুল ইসলাম রাজার নের্তৃত্বে কিশোরগঞ্জে, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকারের নের্তৃত্বে সৈয়দপুরে এবং উপজেলা বিএনপির সাধাররণ সম্পাদক আমিনুর জামান গাজীর নের্তৃত্বে ডিমলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সৈয়দপুরে কালো পতাকা মিছিল শেষে বিএনপি অফিসের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারন সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, পৌর বিএনপি’র সভাপতি সামসুল আলম, বিএনপি নেতা শাহিন আকতার, এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক প্রমুখ।