একরামুল হক বেলাল: বাঘাবাড়ী তেল ডিপো থেকে সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানী তেল(পেট্রোল) পাচার করে নিয়ে যাওয়ার সময় সোমবার রাতে পার্বতীপুরে অয়েল ডিপোর সামনে ট্যাংকলরী আটক করে।
জানা যায়, জ্বালানী তেল সরবরাহের দেশের বৃহত্তর বাঘাবাড়ী অয়েলডিপো থেকে বিনা কাগজ-পত্রে ট্যাংকলরী(ঢাকা মেট্রো-ঢ-৪৪-০২০১)তে সাড়ে ১৩ হাজার লিটার পেট্র্যোল তেল বিনা কাগজ পত্রে ঠাকুরগাঁও জেলার রানীসংকৈইল জুঁই ফিলিং পাম্পে নিয়ে যাওয়ার সময় সোমবার দিবাগত রাত ১১টার দিকে পার্বতীপুরে অয়েল ডিপোর সামনে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে ট্যাংকলরীটি উঠার সময় এলাকাবাসী আটক করে। পরে এলাকাবাসী ট্যাংকলরীর ড্রাইভার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নুকলী গ্রামের আবুল কাসেম মৃধার পুত্র আকবর আলী তেলের কাগজ পত্র দেখতে না পারায় গাড়ীটি আটক করে। পার্বতীপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। লরীর ড্রাইভার আকবর আলী জানায়, গাড়ীর মালিক অরুন বাবু। রাতেই পার্বতীপুরের দুজন ফিলিং স্টেশনের মালিক তেল ভর্তি লরীটি ছাড়িয়ে নিয়ে নেয়ার তদবীর করতে দেখা যায়।