• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেরুজালেমে খোঁজ মিলল যিশু খ্রিস্টের বিচারসভার

11আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রাচীনতম নগরী হিসেবে পরিচিত জেরুজালেম থেকে মিলল যিশু খ্রিস্টের বিচারসভার অবশেষ৷ পুরাতাত্ত্বিকরা বলছেন, শহরের পশ্চিম অঞ্চলে অনুসন্ধান চালিয়ে দু’হাজার আগের রোমান সম্রাট হেরডের প্রাসাদের কিছুটা অংশ খুঁজে পেয়েছেন তারা৷ মনে করা হচ্ছে, এখানেই রোমের প্রতিনিধি ও জুডিয়ার শাসক পন্টিয়াস পাইলেট যিশুর বিচার করেছিলেন৷
যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার সিদ্ধান্ত কোথা থেকে ঘোষণা করা হয়েছিল তা নিয়ে অনেকদিন পর্যন্ত একমত হতে পারেননি ঐতিহাসিকরা৷ একদলের দাবি ছিল জেরুজালেমের আনটোনিয়া দুর্গের উঠানে বসেছিল বিচারসভা৷ অন্য দল মনে করে, রোমান সম্রাট হেরডের প্রাসাদের প্রাঙ্গণই ছিল বিচারের জায়গা

পরে, বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়ার পর হেরডের প্রাসাদেই যে বিচার বসে, সে বিষয়ে মোটামুটি একমত হন ঐতিহাসিকরা৷ কিন্তু গত দু’হাজার বছর ধরে বার বার দখল ও বেদখল হওয়া জেরুজালেম থেকে প্রাসাদটির ভগ্নাবশেষের অনেকটাই পাওয়া যায়নি৷
এবার শহরের পশ্চিমাংশে খোঁজ করতে গিয়ে সন্ধান মিলেছে পরিত্যক্ত একটি প্রাসাদের৷ পুরাতাত্ত্বিকদের বিভিন্ন গসপেল থেকে পাওয়া সূত্র হিসেবে জানা ছিল দু’টি মাত্র তথ্য, বিচারসভার কাছে একটি বড় গেট ছিল এবং সভার কাছে ছিল পাথর দিয়ে তৈরি একটি অসমান ফুটপাথ৷
মাটির তলা থেকে এই দু’টি বস্তুই খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন পুরাতাত্ত্বিকরা৷ যে অঞ্চলে প্রাসাদের ভগ্নাবশেষটি মিলেছে, তার খুব কাছেই বর্তমানের টাওয়ার অফ ডেভিড জাদুঘরটি রয়েছে৷ অটোমান তুর্কিদের তৈরি একটি কয়েদখানাও রয়েছে ওই প্রাসাদের ভগ্নাবশেষের অন্য প্রান্তের কাছে৷ – সংবাদসংস্থা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ