• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবীন গ্রেফতার

Somserঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবীন চৌধুরীকে আটকের পর শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনানী ডিওএইচএস এলাকায় তার বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গত ২৪ ডিসেম্বর রাজধানীর বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়ার হাজির হওয়ার সময় সংঘর্ষের জের ধরে, নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাসের গাড়ি ও তার উপর হামলার ঘটনা ঘটে। এতে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয় আর সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, শুক্রবার বিকেলের দিকে রিমান্ড আবেদনের জন্য আদালতে নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ