সিসি নিউজ: সরকারি কোষাগার থেকে বেতন ও পেনশন ভাতা দেওয়ার দাবী জানিয়েছে সরকারের প্রতি পৌরসভা কর্মকর্তা কর্মচারা। দাবি পুরনে প্রয়োজনে কঠর কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার নীলফামারীতে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন নীলফামারী জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন বক্তরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা অডিটোরিয়ামে নীলফামারী পৌরসভার হিসাব রক্ষক এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ। এসময় সম্মেলনে পৌরসভা কর্মকতা-কর্মচারী এ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক শফিকুল ইসলাম পাটোয়ারী, সদস্য সচিব হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক সুজন শাহ, উপদেষ্টা নুরুল হুদা, কার্যকরী সদস্য আতিয়ার রহমান, এ্যাসোসিয়েশন ডোমার পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কাঞ্জিলাল উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে সর্বসম্মতিক্রমে সৈয়দপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেককে সভাপতি ও নীলফামারী পৌরসভার হিসাব রক্ষক এবিএম গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং নীলফামারী পৌরসভার সহকারী কর আদায়কারী নুরুজ্জামান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়।
সম্মেলনে নীলফামারী পৌরসভাসহ ডোমার, জলঢাকা ও সৈয়দপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।