• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে পুলিশের গাড়িসহ ২৬ যানবাহন ভাঙচুর

image_113359_0রংপুর: রংপুরে পুলিশের গাড়িসহ ২৬টি যানবাহন ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের টিএনটি অফিসের সামনে এ ভাঙচুর চালানো হয়।
২০ দলীয় জোটের টানা অবরোধের চতুর্থদিনে ঢাকা-রংপুর মহাসড়কে জামায়াত-শিবিরের রোষে পড়ে পুলিশের এক পদস্থ কর্মকর্তার গাড়ি। ওই কর্মকর্তা একটি বিয়ের অনুষ্ঠান থেকে রংপুরে ফিরছিলেন।
পরে পুলিশ এসে ১০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডবের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এক ঘটনার পর রাত ১০টার দিকে অবরোধকারী জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিঠাপুকুর থানার সামেন ১০ থেকে ১২ টি ককটেল নিক্ষেপ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ