• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন : আহত ১০

Agunনারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বন্ধন পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে অন্তত ১০ যাত্রী আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত  প্রাইভেটকারে এসে বন্ধন পরিবহণের বাসটি আটকায়। এসময় তারা বাসটিতে ইটপাটকেল ছুড়ে  ভাঙচুর চালায় এবং ড্রাইভার নবী হোসেনকে মারধর করে বাস থেকে নামিয়ে দেয়। পরে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসটিতে।
প্রত্যক্ষদর্শী এমদাদ হোসেন জানান, বাসটিতে তখন ২০ থেকে ২২ জন যাত্রী ছিল। আগুন লাগার পর তিনি বাসের জানালার কাচঁ ভেঙে বেরিয়ে আসেন। ড্রাইভার নবী হোসনে জানান, আগুনে বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিস এসে বাসের আগুন নেভায়। ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বন্ধ হয়ে যায় চাষাঢ়াসহ আশেপাশের দোকানপাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ