• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী অপহরণ

Opoদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কাহারোলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে  মো. রহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার রামপুর মোড়ের কাছে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ মোটরসাইকেল আরোহী নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে রহিদুলকে তুলে নিয়ে যায়। রহিদুল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও মুদি ব্যবসায়ী।
অপহৃত রহিদুলের বড় ভাই মো. বাদশা মিয়া জানান, দোকান বন্ধ করে শুক্রবার রাত ১২টায় বাড়ি যাওয়ার প্রস্তুুতিকালে মোটরসাইকেল আরোহী ২ ব্যক্তি দোকানের সামনে এসে জিজ্ঞেস করে রহিদুল কে? এ সময় তার ভাই এগিয়ে এসে বলেন- ‘আমি রহিদুল’। তখন তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে আটক করে। তার ভাই কারণ জানতে চাইলে তার বিরুদ্ধে মামলা আছে এ বলে তুলে নিয়ে যায়। পরে শুক্রবার থানায় যোগাযোগ করলে তারা এ বিষয়ে অবহিত নয় বলে জানান।
রহিদুলের স্ত্রী মোছা. লাইলি বেগম জানান, তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। পরিবারের লোকজন তাকে উদ্ধারে সম্ভাব্য সব স্থানে খোঁজ অব্যাহত রেখেছেন বলে লাইলি বেগম জানান।
দিনাজপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম জানান, রহিদুল ইসলাম নামে  কোনো ব্যবসায়ী আটকের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বিশ কুমার রায় জানান, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে উপজেলা চেয়ারম্যান মো. মামুনর রশিদ বিষয়টি মুঠোফোনে অবহিত করেছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ