• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে সুপারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

Madrasa 11.01ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মাদ্রাসা সুপারের বিরুদ্ধে টাকা লাখ লাখ টাকাসহ প্রতিষ্ঠানের টিন,রড, ইট, দরজা জানালা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ দিকে বর্তমানে নতুন ভবন তৈরির অজুহাতে বড়লই দ্বিমূখী দাখিল মাদ্রাসা বিরান ভূমিতে পরিনত করেছেন সুপার নুরুল ইসলাস। এ নিয়ে বড়লই এলাকায় যেকোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভবনা রয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার বড়লই দ্বিমূখী দাখিল মাদ্রাসার  শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে ৪র্থ তলা ফাউন্ডেশন দেওয়ার মধ্য দিয়ে ১ম তলা ভবন নির্মানের কাজ হওয়ার অজুহাতে মাদ্রাসার সুপার নুরুল ইসলাম ও সভাপতি আব্দুল কাদের ব্যাপারী ৩টি আধাপাকা ঘর ২টি টিনশের ঘর ভেঙ্গে ইট, টিন, রড, দরজা, জানালা ও প্রতিষ্ঠানের  বড় বড় ১৭টি বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে প্রায় ১১ লক্ষ টাকা আত্মসাত করেছেন। তাছাও প্রতিষ্ঠানের সরকারী অনুদানের  ৬ টি কম্পিউটারের মধ্যে ৩ টি বিক্রি করেছেন। অবাক হওয়ার মত বিষয় হলো ওই মাদরাসাটিতে শুধুমাত্র এবতেদায়ী শাখার ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৭ জন ছাত্র-ছাত্রী। অথচ সেখানে ১৮ জন ছাত্র-ছাত্রী দেখিয়ে ম্যানেজিং কমিটি করার জন্য তালিকা প্রনয়ন করা হয়েছে। যাদের নামের তালিকা করা হয়েছে তারা বেশীর ভাগ কোন না কোন পাশের সরকারী প্রাইমারী বিদ্যালয়ে অধ্যায়ণরত। কুদ্দুস আলী উত্তর বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র । সেখানে ৩৭২১/৩০ নং উপবৃক্তির টাকা উত্তোলন করে, অথচ বড়লই দাখিল মাদ্রাসার সুপার এবতেদায়ী শাখার ২য় শ্রেণীতে ভর্তি দেখিয়ে ভোটার করেছেন সুপার।
এব্যাপারে মাদ্রাসার সুপার নুরুল ইসলাম জানান,অভিযোগটি মিথ্যা ও ষড়যন্ত্র মুলক। আমাকে হয়রানির জন্য এ অভিযোগ করা হয়েছে।
মাদ্রাসার সভাপতি আব্দুল কাদের ব্যাপারী জানান, সমস্যা ছিল সেটা মীমাংসা হয়েছে তবে কম্পিউটার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,আমি জানিনা সুপার ভাল জানেন।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তে গেলে সঠিকতা যাচাই পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ