সিসি নিউজ: বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সৈয়দপুর রেল শ্রমিক ইউনিয়ন। দিবসটি পালনে সাহেবপাড়াস্থ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভার আয়োজন করেন।
“ধ্বংসের হাত থেকে রেলকে রক্ষা কর এবং মৃত্যুর মুখ থেকে রেল শ্রমিকদের বাঁচাও” এই স্লোগান সামনে রেখে সকাল ১১ টার সময় সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখের সংগঠনের উপদেষ্ঠা কমরেড নূরুজ্জামান জোয়ারদার। রেল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রোবায়াতুর রহমান। বক্তারা ১৯৭২ সালের এই দিনে প্রখ্যাত শ্রমিক/জননেতা মরহুম চৌধুরী হারুন অর রশিদ, মরহুম এম এস হক ও অন্যান্য বলিষ্ঠ নেতৃবৃন্দেদের স্বরণ করে বলেন, রেল শ্রমিক ইউনিয়ন যাত্রার শুরুতে যুদ্ধ বিধ্বস্ত রেলকে পূর্নগঠন কাজে অংশগ্রহন, শ্রমিক কর্মচারীদের জীবন-জীবিকার নিশ্চয়তার জন্য বেতন বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি, রেলওয়ে বোর্ড ব্যবস্থা চালুকরণ, লেলওয়ে এলাকায় গ্যাস সরবারহ, রেলওয়ে কারখানায় কোচ/ওয়াগন নির্মাণ ও মেরামত, রেলওয়ে রাস্তাঘাট সংস্কার, বাসাবাড়ি মেরামত, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং শুন্য পদে দ্রুত লোক নিয়োগের জন্য দুর্বার আন্দোলন, সংগ্রাম চালিয়ে আসছে। বক্তারা শ্রমিকদের দাবী নিয়ে আন্দোলনের স্বার্থে সৈয়দপুরের ঐতিহ্যের প্রতিক বেলতলায় মিটিং করা এবং রেলে মালবাহি পরিবহন বৃদ্ধির কথা বলেন।