• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অবাঙ্গালী ক্যাম্পে লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

saidpur pic,11-01-2015সিসি নিউজ: সৈয়দপুর শহরের আটকেপড়া অবাঙ্গালীদের (উর্দূভাষী) ২২টি ক্যাম্পের শীতার্তদের মাঝে তিন শ’ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ে’র যৌথ উদ্যোগে রবিবার আনুষ্ঠানিকভাবে ওই কম্বল বিতরণ  করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহরের হাতীখানা অবাঙ্গালী (উর্দূভাষী) ক্যাম্পের কমিউনিটি সেন্টারে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী  উপস্থিত থেকে  আটকেপড়া অসহায়, দুস্থ অবাঙ্গালী ক্যাম্পবাসী শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহরের হাতীখানা ক্যাম্পের সভাপতি মো. আব্দুল কাইয়ুম খান।
এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিউল ইসলাম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন প্রভাষক মো. আবদুল মান্নান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের সভাপতি লায়ন মো. আবিদ রশিদ, সমাজসেবক এস.এম সামস্ চুন ও  জাতীয় যুব সংহতি’র নেতা মো. রাকিব খানসহ বিভিন্ন অবাঙ্গালীদের ক্যাম্পগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহরের আটকেপাড়া  অবাঙ্গালীদের(উর্দূভাষী) ২২টি ক্যাম্পের অসহায়,দুস্থ শীতার্তদের মাঝে ৩ শ’ নতুন কম্বল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ