• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচকদের সমালোচনায় গেইল

Gailখেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী মাসে শুরু হতে যাওয়া ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোকে না রাখায় নির্বাচকদের সমালোচনা করেছেন তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।
রোববার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে ঝড়োগতির ব্যাট চালিয়ে ৪১ বলে ৯০ রান করে দলের জয়ের পথকে সুগম করেন গেইল।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব্ দেবেন অনভিজ্ঞ ২৩ বছর বয়সী জেসন হোল্ডার। গেইল নিজে দলে আছেন। তবে ওয়ানডে স্পেশালিস্ট পোলার্ড ও ব্রাভোকে দলে না রাখায় অসন্তুষ্ট মারকুটে এ ব্যাটসম্যান।
জোহানেসবার্গে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে গেইল বলেন, ‘এই দু’জন কিভাবে দল থেকে বাদ পড়ে? আমার কাছে এ দু’জনের বাদ পড়াটা প্রতিহিংসা বলে মনে হচ্ছে। এটা স্রেফ উপহাস, এমন উপহাস সত্যিকারভাইে দু:খজনক। সত্যিই এটা আমার কাছে উপহাস ছাড়া কিছু মনে হয়নি।’
এ দু’জনকে বাদ দেয়ায় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এখন গেইল। তবে নিজ দলকে পূর্ণ শক্তির মনে করছেন না ৩৫ বছর বয়সী গেইল।
তিনি বলেন, ‘পোলার্ড অথবা ব্রাভোকে ছাড়া আমাদের দল পূর্ণ শক্তির হতে পারে না। সুতরাং এটা সত্যিকারার্থেই আমাদের জন্য দু:খজনক।’
তিনি আরো বলেন, ‘দু’জন প্রধান খেলোয়াড় হারানোটা সত্যিই আমাদের জন্য একটা বড় ধাক্কা। একই সঙ্গে আউট ফিল্ডেও খুবই ভালো এ দুই অলরাউন্ডার। আমি জানি না এর পেছনে কি ইতিহাস আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে এটা ব্যাঙ্গাত্মক একটি নির্বাচন।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে পোলার্ড খেলেছেন ৯১ ওয়ানডে, ব্রাভো ১৬৪। আগামী মাসে শুরু হওয়া বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সকল প্রকার যোগ্যতাই রয়েছে এ দুই খেলোয়াড়ের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলার কারণেই তাদেরকে দল থেকে বাদ দেয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন। দেনা-পাওনা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে ব্রাভোর নেতৃত্বাধীন ক্যারিবীয় দলটি গত অক্টোবরে মাঝ পথেই তাদের ভারত সফর বাতিল করায় এ দু’জনকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া হয়েছে। এমনকি ব্রাভোর অধিনায়কত্ব কেড়ে নিয়ে অনভিজ্ঞ হোল্ডারকে দায়িত্ব দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
আগামী ১৬ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ক্যারিবীয়রা। সূত্র: ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ