• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেকনাফে ৬০হাজার ইয়াবাসহ ৪ মিয়ানমার নাগরিক আটক

yabaকক্সবাজার: টেকনাফ নাফনদী সীমান্তে ৬০ হাজার ইয়াবা ও নৌকাসহ ৪ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১০ টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে বিজিবির ৪২ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে সদর বিওপির জওয়ানরা গোপন সংবাদে নাফনদীর ৩ নং সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিক মোড়ানো ইয়াবার প্যাকেট ও নৌকাসহ ৪ মিয়ানমার নাগরিকদের আটক করে।
পরে উদ্ধারকৃত ইয়াবা গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার ইয়াবাসহ গ্রেফতার মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে পৃথক মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ