• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারাগারের মধ্যে স্বামী-স্ত্রীর সহবাস মৌলিক অধিকার

images-(1)সিসি ডেস্ক: কারাগারে বন্দি স্বামী-স্ত্রীর মধ্যে সহবাস মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। এ ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের একটি আদালত। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মঙ্গলবার একটি রায়ে জানিয়েছে, কারাগারে বন্দি স্বামী-স্ত্রীর সহবাস এবং সন্তান ধারণের আকাঙক্ষা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। পাতিয়ালা কারাগারে এক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দম্পতি যশবীর সিং ও সোনিয়া সিং আদালতে এক আবেদনে দু’জনে একসঙ্গে থেকে সহবাসের অনুমতি চেয়েছিলেন।

বিয়ের আট মাসের মাথাতেই দু’জনে গ্রেপ্তার হয়েছিলেন। তাই কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে তারা আবেদনে জানিয়েছিলেন, ব্যক্তিগত যৌন ক্ষুধা মেটানোর জন্যই তিনি এ অনুরোধ জানাচ্ছেন না। সেই মামলা যশবীরের ভয়ঙ্কর অপরাধের নিরিখে খারিজ করে দিলেও বিচারক সূর্য কান্ত বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে কারাগারে স্বামী-স্ত্রীর যৌনতাকে মৌলিক অধিকারের মধ্যেই ফেলেছেন। সেই সঙ্গে বিচারক সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ