• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ড. কামালের নেতৃত্বে আসছে নতুন জোট

Dr.Kamalসিসি নিউজ: রাজনীতিতে আসছে নতুন আরেকটি জোট। নাম নাগরিক ঐক্য প্রক্রিয়া। ড. কামাল হোসেনের গণফোরামের পাশাপাশি এই জোটে থাকছে নাগরিক ঐক্য, জাসদ-জেএসডি ও বিকল্প ধারা বাংলাদেশ। বড় দুই জোটের বাইরে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায় জোটটি। বৃহস্পতিবার থেকে গণমিছিলের কর্মসূচি নিয়ে মাঠে নামছে দলটি। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।
আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তির প্রতিষ্ঠা করতে বিভিন্ন সময় নানামাত্রিক সমীকরণ হয়েছে। তবে কোনো অঙ্কই শেষ পর্যন্ত মেলেনি। চলমান রাজনৈতিক বাস্তবতায় আবারো একটি জোট গঠনের জন্য কাজ করছেন ডক্টর কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্না। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাসদের আ.স.ম আব্দুর রব ও বিকল্প ধারার অবসরপ্রাপ্ত মেজর মান্নান।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই বলে মনে করে এই জোটের নেতারা। তারা বলছেন, প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সাধারণ জনতাকেই উদ্যোগ নিতে হবে। নাগরিক ঐক্য প্রক্রিয়ার ব্যানারে বৃহস্পতিবার প্রেস ক্লাব থেকে গণমিছিলের কর্মসূচির কথা জানান উদ্যোক্তারা।

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার আগে জনগণকে নিজেদের কর্মসূচি ও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করতে চায় জোটের নেতারা। ফেব্রুয়ারির মধ্যে চারটি বিভাগীয় শহরে সমাবেশ ও ঢাকায় একটি জাতীয় কনভেনশন করার কথা জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ