• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘গাধার পরিশ্রমের’ জন্যে গাধাকে পুরস্কার

indexসিসি ডেস্ক: অক্লান্ত পরিশ্রম করেও স্বীকৃতি বা পুরষ্কার না পেলে আমরা সেটাকে বলি ‘গাধার খাটুনি।’
কিন্তু ভারতে এবার দুটো গাধাকেই তাদের কঠোর পরিশ্রমের জন্যে পুরস্কার দেওয়া হয়েছে।
দক্ষিণের শহর ব্যাঙ্গালোরের একজন রাজনীতিক তাদেরকে তাদের পরিশ্রম ও আনুগত্যের জন্যে এই উপহার দিয়েছেন।

ওই রাজনীতিকের নাম ভাতাল নাগারাজ, যিনি আঞ্চলিক একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। ভারতে এনটিভির ওয়েবসাইটে এই খবর দেওয়া হয়েছে।
“গাধা, কুকুর, মহিষ, গরু এবং ষাঁড়ের মতো গৃহপালিত সব পশুকে আমি পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তারা তাদের প্রভুদের প্রতি মানুষের চাইতেও বেশি অনুগত।” বলেন তিনি।
মি. নাগারাজ বলেন, মানুষ যতো কাজ করে তার চাইতেও বেশি পরিশ্রম করে এসব গৃহপালিত পশু।
পুরস্কার হিসেবে মি. নাগারাজ, একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ওই দুটো গাধার শরীরের ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন।
গাধার শরীরে রঙিন কাপড় ও রঙিন দানার মালা পরানো ছিল।
শহরের আন্ত-নগর বাস স্টেশনে জাকজমকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বহু দর্শকও উপস্থিত ছিলেন।
মি. নাগারাজ বলেন, ভারতীয় সমাজে অক্লান্ত পরিশ্রমের কাজে গাধাকে ব্যবহারের অনেক চল আছে, তবে সেই কাজের স্বীকৃতি দেওয়া হয় না।
তিনি বলেন, বিশ্বের অভিনব এই প্রতিযোগিতার জন্যে কাউকে আবেদন করতে বলা হয়নি। কোনো আবেদন গ্রহণও করা হয়নি। কোনো বিচারকও ছিল না।
ব্যাঙ্গালোরে এধরনের আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ওই রাজনীতিক।
সংবাদ মাধ্যমের শিরোনাম হতে পারে এই বিবেচনা থেকে এই রাজনীতিক এর আগেও অভিনব কিছু ঘটনার জন্ম দিয়েছিলেন।
এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি একটি মহিষের পিঠে চেপে শহর ঘুরে বেড়িয়েছিলেন।– বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ