• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাবিপ্রবির শিক্ষক লাঞ্চিতের ঘটনায় শিক্ষক সমিতির প্রতিবাদ

Haziদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের ডীনকে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে হাবিপ্রবি শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১২ টায় হাবিপ্রবির শিক্ষক সমিতির আহবায়ক প্রফেসর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমিতির এক প্রতিবাদ সভায় এ নিন্দা জানানো হয়। বুধবার চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে লাঞ্চিত করে।
গত ৪ নভেম্বর ২০১৪ বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে বহিস্কারের ঘটনাকে কেন্দ্র করে ইফতেখারুল ইসলাম রিয়েল ও বহিস্কৃত ছাত্র অরুণ কান্তি রায় কতিপয় উশৃঙ্খল ছাত্রকে নিয়ে তথাকথিত ছাত্র সংগ্রাম পরিষদের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হয়। তারা শিক্ষকদের বার বার লাঞ্চিত করে এবং তাদের নিয়ে নানা ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ন বক্তব্য প্রদানসহ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যকলাপসহ এমন কোন অনৈতিক কাজ নেই যা তারা ঘটায়নি। গুটি কয়েক ছাত্রের কার্যকলাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে অসহায়। বিশ্ববিদ্যালয়কে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর   রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সভায় ইফতেখারুল ইসলাম রিয়েল, বহিস্কৃত ছাত্র অরুণ কান্তি রায় ও কতিপয় উশৃঙ্খল ছাত্র কর্তৃক পুলিশের সামনে বার বার শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় পুলিশের নিরব ভূমিকারও নিন্দা জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে হাবিপ্রবির শিক্ষক সমিতির আহবায়ক প্রফেসর মো. মিজানুর রহমান ও সদস্য সচিব প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলামের বরাত দিয়ে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ