• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইসলামী দলের কর্মসূচিতে হামলা

image_113992_0.pngসিসি নিউজ: পুলিশ ও একটি সংগঠনের কর্মীদের হামলায় পণ্ড হয়ে গেছে সম্মিলিত ইসলামী দলসমূহের পূর্ব নির্ধারিত কর্মসূচি। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ সমাবেশে হওয়ার কথা ছিল।
সমাবেশ চলাকালে ইসলামী গবেষণা পরিষদের নামে ওলামা লীগ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারিরা হামলা চালায়। হামলায় যুবলীগের কর্মীরাও ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন

নামাজ শেষে সম্মিলিত ইসলামী দল সমূহের কর্মীরা মসজিদ থেকে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে মসজিদের সিঁড়িতে তারা সমাবেশ শুরু করেন।
হামলায় ইসলামী দলসমূহের সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশে সম্মিলিত ইসলামী দলের নেতা মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা আবুল কাশেম কাশেমী উপস্থিত ছিলেন। মহানবী সা. ও হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবিতে সমাবেশ আহবান করেছিল সম্মিলিত ইসলামী দলসমূহ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার লতিফ সিদ্দিকীকে সংসদে নেয়ার মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মানুষকে উস্কানি দিচ্ছে। তার নাস্তিককে সংসদে নেয়া হলে দেশের মানুষ তা সহ্য করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ