• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০ দলীয় জোটের আন্দোলন সন্ত্রাস ও জঙ্গীবাদের- সংস্কৃতিমন্ত্রী

Nurসিসি নিউজ: ২০ দলীয় জোটের চলমান আন্দোলনকে ধ্বংসাত্মক, হিংসাত্মক কর্মকান্ডের সাথে তুলনা করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি আজ বৃহস্পতিবার জেলার সৈয়দপুর ও ডোমার উপজেলার দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। চলমান আন্দোলনকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের সাথে তুলনা করে তিনি বলেন, রাজনীতির নামে বিশৃংখলা, নাশকতা, বাসে পেট্রল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা এটা কোন রাজনীতি নয়। এটা সন্ত্রাস ও জঙ্গীবাদ। তিনি ২০ দলীয় জোটের আন্দোলনকে ক্ষমতা দখলের অপচেষ্টা উল্লেখ করে আরো বলেন, ধ্বংসাত্মক, হিংসাত্মক কর্মকান্ডের নামে রাজনীতি হয় না। এটি ক্ষমতা দখলের অপচেষ্টা ও দেশের ক্ষতি করার রাজনীতি। এ সব অপশক্তি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, মানুষের ঐক্যের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সব অপশক্তিতে একদিন প্রতিহত করবেন। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না বলে তিনি দাবী করেন। নুতন বই বিতরন সরকারের ব্যাপক সাফল্য প্রচার করে এবং বর্তমান সরকারের সফলতার নামে বিভিন্ন গুনকীর্তন তুলে ধরে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বিশ্বের অনেক ধনী দেশও যেটি করেনি। আমাদের সরকার তা করেছেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যবর্তী আয়ের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন। সংস্কৃতি মন্ত্রীর মতে বর্তমান সরকারের উন্নয়ন ধারা বজায় রাখতে হবে উল্লেখ করে বলেন, বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে সকলের প্রতি আহবান জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়ায় সামশুল হক মেমোরিয়াল একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। সামশুল হক মেমোরিয়াল একাডেমী চত্বরে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে একাডেমীর সভাপতি ও শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী এমপি। নীলফামারী জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার প্রমুখ। অপর দিকে সংস্কৃতি মন্ত্রী বৃহস্পতিবার বিকালে ওসন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে ছিল ডোমারে মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগ্রহশালার উদ্ধোধন, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের তিন তলা ভবন ও ডোমার মহিলা কলেজের শহীদ মিনার নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন এবং ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরের চেক হস্তান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ