• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিঠাপুকুরে যৌথবাহিনীর হাতে আটক দম্পত্তি নিখোঁজ

Rangpur-Press-Conf.-News-by-FARUK-15-01-15সিসি নিউজ: মিঠাপুকুরের চিথলি দক্ষিন পাড়ার যৌথবাহিনীর হাতে আটক দম্পত্তির সন্ধান চেয়ে বৃহস্পতিবার রাতে রংপুর রিপোর্টাস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার। নিখোঁজ ব্যাক্তিরা হলেন আল আমিন (৩০) ও তার স্ত্রী বিউটি বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ আল আমিনের মা মনোয়ারা বেগম।

মনোয়ারা বেগম বলেন, ২০ দলের ডাকা অবরোধের ৮ম দিনে দিবাগত রাতে মিঠাপুকুরে বাসে অগ্নি সংযোগের অভিযোগে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কি:মি দূরে চিথলি দক্ষিন পাড়া থেকে আমার বড় সন্তান আল আমিনকে যৌথবাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে। সেখানে আমি সহ শতাধিক লোকের সামনে যৌথবাহিনীর সদস্যরা আমার ছেলেকে বেধম প্রহর ও অমানবিক নির্যাতন চালায়। যা সভ্য সমাজে কল্পনাতিত।

তিনি আরো বলেন, নির্যাতনের এক পর্যায়ে আল আমিনকে কালো কাপর দিয়ে চোখ-মুখ বেধে যৌথবাহিনী নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি তার দুপায়ে গুলি করে চিকিৎসার নামে তাকে ক্রসফায়ারের হুমকি দেয়া হয়েছে।

নিজ সন্তানকে নির্দোষ দাবি করে তিনি আরো বলেন, সারাদিনের কর্মব্যস্ততা শেষে আল আমিন রাতের বেলা নিজ ঘরেই ঘুমিয়ে ছিল। যৌথবাহিনী তাকে ও তার স্ত্রীকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতন করেছে।

যৌথবাহিনীর প্রতি অভিযোগ করে তিনি বলেন, আমার ছেলেকে গ্রেপ্তারের ৩০ ঘন্টা পরেও কোর্টে প্রেরণ কিংবা থানা হেফাজতে রাখা হয়নি। আমি থানা, কোট, জেলখানা এবং হাসপাতাল পর্যন্ত গিয়েছি কিন্তু তার সন্ধান পাইনি। এমতাবস্থায় আমি তার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও বিস্মিত। আমি অবিলম্বে তার সন্ধান ও সুচিকিৎসা দেয়ার জন্য সংশ্লিষ্টদের আহবান করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ