• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারেককে ফেরাতে বৃটেনকে চিঠি

Tareqঢাকা: লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বৃটিশ সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিটি ইতিমধ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের হাতে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে চিঠিটি হ্যামন্ডের কাছে পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে ওই চিঠির অনুলিপি দিতে বলা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে

সূত্র জানায়, তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো আইনগতভাবে মোকাবেলার জন্য তাকে দেশে পাঠাতে আনুষ্ঠানিকভাবে চিঠিতে আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান চিকিৎসার জন্য ২০০৮ সালে দেশ ছাড়েন। এর পর থেকে তিনি বৃটেনে অবস্থান করছেন। সম্প্রতি তারেক রহমানের বক্তৃতা-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। একইসঙ্গে আদেশের ৩০ দিনের মধ্যে বিদেশে তারেক রহমানের লন্ডনে অবস্থানের বর্তমান অবস্থা জানাতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ