• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক মাসের জন্য মাঠের বাইরে নাসরি

image_114190_0.pngখেলাধুলা ডেস্ক: পায়ের গোড়ালির চোটের কারণে তিন সপ্তাহ থেকে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার সিটির ফরাসি তারকা সামির নাসরি। শুক্রবার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইনজুরির কারণে রোববার ইত্তিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন না নাসরি। একই কারণে ৩১ জানুয়ারি স্ট্যামফোর্ড ব্রিজে আর্সেনালের বিপক্ষেও খেলতে পারবেন না এই ফরাসি মিডফিল্ডার

তবে সিটিজেনদের জন্য সুসংবাদ হলো দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সিটি দলনায়ক ভিনসেন্ট কোম্পানি। রোববার গানারদের বিপক্ষে খেলার জন্য তিনি ফিট রয়েছেন বলে জানিয়েছেন দলের কোচ। তবে এডেন জেকোর খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে বলেও জানান তিনি।
পেলেগ্রিনি বলেন, “‘এটা আমাদের জন্য বড় দুভাগ্য যে পায়ের গোড়ালির চোটের জন্য তিন সপ্তাহ থেকে এক মাসের জন্য নাসরিকে মাঠের বাইরে থাকতে হবে। তবে আমাদের জন্য সুসংবাদ হলো-  খেলার জন্য শতভাগ ফিট হয়ে উঠেছেন ভিনসেন্ট কোম্পানি।”
পেলেগ্রিনি আরো বলেন, “তবে রোববারের ম্যাচে এডেন জেকো খেলবেন কী-না সেটা এখনো নিশ্চিত নয়। রোববার খেলার দিনই তার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।”   -গোল ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ