• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ক্রটিপূর্ণ ভোটার তালিকায় এসএমসি’র নির্বাচন

Nirbaconসিসি নিউজ: নীলফামারী সদরের বাবড়িঝাড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ত্রুটিপূর্ণ ভোটার তালিকায় শনিবার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের অভিযোগ ওঠেেেছ। এঘটনায় আদালতের আদেশ উপেক্ষিত হয়েছে বলে ওই অভিযোগে প্রকাশ।
ওই বিদ্যালয়ের বর্তমান কমিটির দাতা সদস্য নজরুল ইসলাম শাহ জানান, বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৮ ফেরুয়ারী। এর আগেই কমিটি গঠনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করে ১৭ জানুয়ারী ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়। ওই ভোটার তালিকায় দাতা সদস্য নির্বাচনে ক্রটি রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বিধি মোতাবেক কমিটির মেয়াদ শেষ হবার ১৮০ দিন পূর্বে দাতা সদস্য ২০ হাজার টাকা নিজে স্কুলের ব্যাংক হিসাবে জমা করবেন। সে হিসেবে টাকা জমার শেষ তারিখ ছিল গত বছরের ২৭ আগষ্ট। দাতা সদস্য নাজিনুর রহমান সেদিন টাকা জমা করলেও রুহুল আমিন ও স্বদেশ রায় টাকা জমা করেছেন ২৮ আগষ্ট। আমি টাকা জমা করেছি ২৫ সেপ্টেম্বর। বিলম্বে টাকা জমা দেয়ার কারণে আমাকে সদস্য পদ দেয়া না হলেও স্বদেশ রায় ও রহিুল আমিনকে সদস্যপদ প্রদান করে ক্রটিপূর্ণ ভোটার তালিকা করেছেন। এ ঘটনায় আমি বাদি হয়ে গত ১৪ জানুয়ারী আদালতে মামলা দায়ের করি।
এতে বিজ্ঞ আদালত ওই ক্রটিপূর্ণ ভোটার তালিকায় নির্বাচন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে সাত দিনের সময়ে কারণ দর্শানোর  নোটিশ প্রদান করেছেন।
আদালতের ওই আদেশের পরেও নির্বাচনের প্রিসাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন ক্রটিপূর্ণ ভোটার তালিকায় নির্বাচন সম্পন্ন করে আদালত অবমাননা করেছেন বলে অভিযোগে উলে¬খ করেন তিনি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দীন বলেন,‘ভোটার তালিকায় কোন ক্রটি নেই। বিলম্বে টাকা জমা দেওয়ার কারণে নজরুল ইসলাম শাহকে সদস্যপদ প্রদান করা হয়নি। বিধি মোতাবেক টাকা জমার ২৭ না ২৮ আগষ্ট এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ টাকা জমার শেষ তারিখ ২৮ আগষ্ট।’
অপরদিকে প্রিসাইডিং কর্মকর্তা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরল আমিন বলেন,‘অভিযোগকারী আদালতে মামলা দায়ের করছেন। সাতদিনের সময়ে আদালত কারণ দর্শিয়েছে। কিন্তু নির্বাচন স্থগিদের কোন আদেশ দেয়নি। নির্বাচন অনুষ্ঠানে কোন বাধা নেই।’তাই আজ শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ