• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তাড়াহুড়োয় সম্পর্কে ফাটল ধরে

1421054085লাইফস্টাইল ডেস্ক : আপনি যখন একটি সম্পর্কের মধ্যে থাকেন তা দিন দিন গভীর হতে থাকে। আর সেই সঙ্গে সম্পর্কটি নানাভাবে উপভোগও করেন। কিন্তু প্রথম প্রথম সম্পর্কে দ্রুত এগুনোটা যেমন আনন্দের, সেই সঙ্গে পরে বেদনাদায়কও হয়। তাই সম্পর্ককে বুঝেশুনে এগিয়ে যেতে দিন। তাড়াহুড়ো ডেকে আনতে পারে ক্ষতি।

একটি সম্পর্কে দ্রুত এগুনো দুজনের জন্যই ক্ষতিকারক। মাত্র কয়েক দিন আগে যে মানুষটি ভালবাসা ও প্রতিজ্ঞা- এই শব্দগুলোর সঙ্গে পরিচিতই ছিলেন না, সে হয়ত প্রতিনিয়ত মুখে এ সব উচ্চারণ করছে। কিন্তু এই শব্দগুলোর ওজন হয়ত আপনার জানাও নেই। আপনি যদি প্রিয় মানুষটির সঙ্গে স্বপ্নের ঘর বাঁধতেই চান কিংবা একটি স্থায়ী বন্ধনে আবদ্ধ হতে দৃঢ় প্রতিজ্ঞ হন তাহলে কয়েকটি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।

প্রথমত আপনার পছন্দের মানুষটির সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনেরই দৈহিক-মানসিক আকর্ষণের প্রয়োজন আছে। কারণ শুধু শারীরিক সম্পর্ক হলেই সম্পর্কের বন্ধন দৃঢ় হয় না বরং মানসিক দিক থেকেও আবেগ ও টান অনুভব করতে হয়। একে-অপরকে সময় দেওয়া, মনে করা ও মিস করা এই বিষয়গুলো সম্পর্কের স্থায়ীত্বের জন্য জরুরি।

এ ছাড়াও যদি প্রিয় মানুষটিকে নিয়ে সিরিয়াসই থাকেন তাহলে সম্পর্ক গভীর হওয়ার আগেই আপনার সীমাবদ্ধতা সম্পর্কে খোলামেলা আলোচনা করে নেওয়াই ভাল। এতে পরে কোনো সমস্যা হয় না। একইসঙ্গে আপনার যদি কোনো কালো অতীত থাকে, তা জানিয়ে রাখা উচিত। পাশাপাশি তার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাকেও ভালভাবে অবগত থাকতে হবে। অন্যথায় ভবিষ্যত অমঙ্গলের জন্য আপনি নিজে ছাড়া অন্য কেউই দায়ী থাকবে না। -ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ