
সিসি নিউজ : নীলফামারীর ডোমারের বহুল আলোচিত সুমন হত্যা মামলার অন্যতম আসামি আ. লীগ নেতা নজরুল ইসলামকে (৪৭) আটক করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার রাত ৯ টার দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহীগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
নজরুল ডোমার সদর ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে। তিনি ডোমার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাহীগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
তিনি ডোমার পৌরসভার আব্দুর রাজ্জাকের ছেলে সুমন হত্যা মামলার আসামি।