আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের এক সেনাসদস্যের বিরুদ্ধে ছয় বছরের এক অস্ট্রেলীয় (সংক্ষেপে অসি) শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে ওই ব্রিটিশ সেনাকে ২৯ নভেম্বর আটক করে অস্ট্রেলীয় পুলিশ।
বুধবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
একজন অস্ট্রেলীয় প্রকৌঁশলী জানিয়েছেন, ওই ব্রিটিশ সেনা ছয় বছরের মেয়েটিকে ধর্ষণ করেছে এবং শারীরিকভাবে নির্যাতন করেছে। এই অভিযোগে অস্ট্রেলিয়ার টিরোল থেকে তাকে আটক করে পুলিশ।
আটক করা সেনা সদস্যের নাম-ঠিকানা প্রকাশ করেনি অস্ট্রেলীয় পুলিশ। জানানো হয়েছে, আগামী ১০ মার্চ, মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
টিরোলের সরকারি প্রকৌঁশলীরা জানিয়েছেন, সম্ভবত মদ্যপ অবস্থায় ভোরে ওই মেয়েদের ঘরের দরজা খোলা পেয়ে ঢুকে পড়েন অভিযুক্ত ব্রিটিশ সেনা। পরে ধ্বস্তাধ্বস্তির শব্দ পেয়ে মেয়েটির বাবা এসে তাকে উদ্ধার করে। পুলিশে খবর দিয়ে ওই সেনাকে ধরিয়ে দেয় মেয়েটির বাবা।
মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছেন সরকারি প্রকৌঁশলীরা।