• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাসে অগ্নিসংযোগকালে পেট্রোলবোমাসহ আটক ২

Atokজবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের অভ্যন্তরে পার্কিং করা বাসে আগ্নিসংযোগকালে পেট্রোলবোমাসহ বহিরাগত দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে বহিরাগত দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ‘সকালে শিক্ষকদের বাস পোড়ানোর ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। তাদের সঙ্গে কিছু শিক্ষার্থীও নজর রাখছে। ফলে রাতে বাসে আগুন দেওয়ার আগেই আমরা তাদেরকে ধরতে পেরেছি। সবুজ ও তারেক নামে দুইজন বহিরাগতকে আটক করা হয়েছে।’ তাদেরকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ