• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিন্দু বিধবা বাঁচালেন ১০ মুসলিমের জীবন

widow-1421849347আন্তর্জাতিক ডেস্ক : একজন হিন্দু বিধবা বাঁচালেন ১০ মুসলিমের জীবন। দুদিন আগে ভারতের বিহারের মোজাফফাপুর জেলার আজিজপুর গ্রামে সংঘটিত দাঙ্গার সময় ওই ১০ জনকে আশ্রয় দেন তিনি। এই দাঙ্গায় পাঁচজন মানুষের প্রাণহানি ঘটে।

মোজাফফার পুলিশ জানিয়েছে, আজিজপুরে দাঙ্গার দিন প্রায় ৫ হাজার হিন্দু হামলা চালায় মুসলিমদের ঘরবাড়িতে। এ সময় প্রতিবেশীদের নিজের ঘরে লুকিয়ে রাখেন পঞ্চাশোর্ধ্ব বিধবা শাইল দেবী।

২০ বছর বয়সি এক হিন্দু তরুণের মরদেহ উদ্ধারের পর দাঙ্গা ছড়িয়ে পড়ে। আজিজপুরের হিন্দু সম্প্রদায়ের দাবি, মুসলমান মেয়ের সঙ্গে প্রেম করায় ওই তরুণকে অপহরণ করে পরে হত্যা করা হয়েছে। এই ধারণা থেকে উত্তেজিত হয়ে মুসলিমদের ঘরবাড়িতে হামলা চালায় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

বুধবার সকালে শাইল দেবী বলেন, দাঙ্গার দিন আমি আমার প্রতিবেশীদের আমার ঘরে আশ্রয় দিয়ে তাদের প্রাণে বাঁচিয়েছি। আমি জানতাম, ওদের পেলে মেরে ফেলতো বিক্ষুব্ধ জনতা।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ