• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

Zakir Photo (1)সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শহরের নতুন বাবুপাড়ার দূর্গা মিল এলাকার ওয়াকিল ওরফে ছোটকা (৩২) নামের ওই মাদক ব্যবসায়ীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র মতে, মাদক দ্রব্য অধিদপ্তর সৈয়দপুরের পরিদর্শক জাহিদুল ইসলাম ও সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক দ্রব্য অধিদপ্তর সৈয়দপুর অফিসের কর্মচারী অভিক দাস ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী ওয়াকিল ওরফে ছোটকার কাছে ইয়াবা ক্রয় করতে যায়। মাদক ব্যবসায়ী ওই সময় তার সহযোগি বিচালীহাটির পারভেজ ওরফে আবিদকে (২৫) দিয়ে ইয়াবা হস্তান্তর করার সময় ওৎ পেতে থাকা পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাগণ ২৫ পিচ ইয়াবাসহ আবিদ ও ছোটকাকে আটক করে। অভিযানে সৈয়দপুর থানার এটিএসআই মোস্তাক আহমেদ ও মাদক দ্রব্য অধিদপ্তরের এএসআই আলমগীর হোসেন ও সদস্য সাইফুল আলম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মাদক মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ