• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে আট জুয়ারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

Adalotকিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ছয় জুয়ারীকে বিভিন্ন মেয়াদে দন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও দুই জুয়ারীর কাছ থেকে নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্তদের মধ্যে উপজেলার সরন্দাবাড়ি গ্রামের মৃত মছো মামুদের ছেলে খালেকুজ্জামানকে (৩৬) ছয় মাস ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে লাল মিয়াকে (৩০) সাত দিনের এবং গড়েরপাড় গ্রামের মৃত অবিল উদ্দিনের ছেলে আসাদুজ্জামান চিলু মিয়াকে (৩০), দক্ষিণ রাজিব গ্রামের মহুবার রহানের ছেলে মোর্শেদুল ইসলামকে (২৮), মধ্য রাজিব গ্রামের মোকছেদ আলীর ছেলে আজিজুল ইসলামকে (২২) ও গদা গ্রামের শাহাবা উদ্দিনের ছেলে সোহেল ইসলামকে (২৮) দুই দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক। এছাড়াও একই উপজেলার পানিয়াল পুকুর গ্রামের পেটলু মামুদের  ছেলে জাবেদ আলী ও আজিজার রহামের ছেলে আতাউর রহমানের নিকট থেকে নগদ একশত টাকা করে জরিমানা আদায় করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট জুয়ারীকে আটক করা হয়। পরে তাদের  ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক একজনকে  ছয় মাস, একজনকে সাত দিন ও চার জনকে দুই দিনের বিনাশ্রম এবং দুই জনকে নগদ অর্থ জরিমানর দন্ডাদেশ প্রদান করে। দন্ডাদেশ প্রাপ্তদের বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ