• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়ার উদ্বেগ

Khaladaঢাকা : মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরকারের প্রভাবশালী মন্ত্রীদের বৈঠকে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা উদ্বেগের কথা জানান তার উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদ।
শওকত মাহমুদ বলেন, অতীতে কখনও মিডিয়ার এত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীদের এমন বৈঠক হয়নি। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এ সময় শওকত মাহমুদ বলেন, জনগণ যাতে প্রকৃত ঘটনা জানতে না পারে তাই মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে ভদ্র থ্রেট দিয়েছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৪৮ ঘণ্টার হরতাল পালন করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় খালেদা জিয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অবরোধ প্রত্যাহার করলে সরকার সংলাপে বসবে এমন আভাষ পাওয়া যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সরকারকে সংলাপের জন্য আগে উপযুক্ত পরিবেশ  তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ