• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাসদ চাঁদপুর জেলা শাখার সম্মেলন সম্পন্ন

image_114821_0চাঁদপুর প্রতিনিধি: জাতীয় সমাজতন্ত্রিক দল জাসদ চাঁদপুর জেলা শাখার দিনব্যাপী সম্মেলন হয়েছে বৃহস্পতিবার।
প্রধান অতিথির বক্তব্যে জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার এমপি বলেন, মানুষকে পুড়িয়ে মেরে আগুন জ্বালিয়ে, বোমা মেরে, বাসে আগুন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। বাংলার মানুষ আজকে বোমাবাজি সন্ত্রাসমূলক কার্যকলাপকে প্রতিহত করতে একত্রিত হয়েছে

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে  শিরিন আখতার ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, ১৯৭১ সালে এদেশে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের পরাজিত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন। তাই আজকের এই দিনে আহ্বান, এই সন্ত্রাস-জঙ্গীবাদ ছেড়ে দিয়ে জনতার কাতারে চলে আসুন। যুদ্ধাপরাধীদের বিচার কাজ কিভাবে সম্পন্ন করা যায়, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আপনি আপনার প্রস্তাব উত্থাপন করুন। কিন্তু কোনোভাবেই বাংলার মাটিতে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে কোনো বেআইনি অসংবিধানিক সরকার আনার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।
চাঁদপুর জেলা জাসদের সভাপতি আবু তাহের মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। জাসদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল, ক্রীড়া সম্পাদক ফজলুর রহমান বাবুল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা আনোয়ারুল হক।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাসদের সদস্য অধ্যাপক হাসান আলী শিকদার, যুব জোটের সভাপতি সোহেল আহমেদ ভূঁইয়া, জাসদ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মিঠুন বিশ্বাস, হাজীগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা যুবলীগের সাবেক সাধারণ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, ফরিদগঞ্জ উপজেলা জাসদ সভাপতি ডা. তানভির আহম্মেদ প্রমুখ।
সম্মেলন শেষে অধ্যাপক হাসান আলী সিকদারকে সভাপতি, মনির হোসেন মজুমদারকে সাধারণ সম্পাদক ও সোহেল আহমেদ ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা জাসদের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের শুরুতেই জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। সবশেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ