• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমায় দগ্ধ ৩০

img_20150123_222704[1]_66241সিসি নিউজ : রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা করেছে দুষ্কৃতিকারীরা। পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়েছেন ৩০ জন যাত্রী। এদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছে বলে জানা গেছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আংশকাজনক বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের ডাক্তারা জানিয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে সংবাদ সম্মেলনে ঢামেকের বার্ণ ইউনিটের প্রফেসর সাজ্জাত খন্দকার জানান, যাত্রাবাড়ীর ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন অগ্নিদগ্ধ হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৯ জনের অবস্থা আংশাজনক। তাদের শ্বাসনালী দগ্ধ হয়েছে। এছাড়া বাকি ২০ জনের শরীরের ২০ থেকে ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। দ্রুত বাস থেকে বের হতে গিয়ে অনেকেরই হাত পা ভেঙ্গে গেছে। তাদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। অনেকের অবস্থা গুরুতর। তাদের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হবে।
দগ্ধরা হলেন- জয়নাল আবেদীন, ইসতিয়াক মো. বাবর, সালাউদ্দিন পলাশ, সালমান, নাজমুল হোসেন, মো. শরীফ. মো. রাশেদ, শাহিদা আক্তার, তার স্বামী ইয়াসির আরাফাত, সালাউদ্দিন, মোশারফ হোসেন, মো. হৃদয়, ওসমান গনি, মোহাম্মদ খোকন, মো. মোমেন, মো. হারিছ ও নূর আলম। তবে বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণে আহতরা হলেন- তাকবির ইসলাম, আফরোজা আক্তার।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্লোরী পরিবহনের গাড়িটি গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ যাতায়াত করে। শুক্রবার রাতে গাড়িটি যাত্রাবাড়ী থানার কাঠের পুল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোবোমা ছুঁড়ে মারলে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন ২২ জন যাত্রী। এছাড়া আহত হয়েছেন দুজন। দগ্ধ ও আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ