• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাহারি স্বাদের আচারি মাংস

1421832048লাইফস্টাইল ডেস্ক : ভালো রান্না মানে পরিমাণমত ঝাল লবণের মিশ্রণে সেদ্ধ কোনো খাদ্যদ্রব্য নয়। রান্নার ভিন্নতায় চাই স্বাদের বাহার। রান্নার স্টাইলে থাকতে হবে ভিন্নতার ছোঁয়া, যাতে প্রতিদিন একই খাবার খেলেও ভিন্ন লাগে। প্রতিদিন একই স্বাদের খাবারে পেট ভরে কিন্তু মন ভরে না। তাই মন ভরাতে আজ আপনাদের জন্য হাজির করা হল বাহারি স্বাদের আচারি মাংসের রেসিপি।

যা যা লাগবে
খাসি বা গরুর মাংস ১ কেজি, আম অথবা জলপাইয়ের ঝাল আচার ৩ টেবিল-চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, সরিষাবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, সরিষার তেল আধা কাপ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৮ থেকে ১০টি।

যেভাবে করবেন
মাংস টুকরা করে ধুয়ে আচার ও কয়েকটা কাঁচা মরিচ বাদে সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। তেল গরম করে পাঁচফোড়নের ফোড়ন দিন। ফেড়নের মধ্যে এবার মাখানো মাংস ও পরিমাণমতো পানি দিয়ে অল্প আঁচে রান্না ঢেকে রাখতে হবে আধা ঘণ্টা। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে আচার ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। তাহলেই পেয়ে যাবেন বাহারি স্বাদের আচারি মাংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ