“ট্রেনের ছয়টি বগি লাইন থেকে বেরিয়ে যায়। এ সময় আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।”
দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এর পেছনে নাশকতার কোনো ঘটনা রয়েছে কি-না সে বিষয়ে কিছু জানাতে পারেননি সহকারী স্টেশন মাস্টার।
আখাউড়া লোকোশেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন মিয়া জানান, জয়ন্তিকা লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে গেছে।
তবে রেল যোগাযোগ কখন নাগাদ চালু হবে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি কর্মকর্তারা।