ঢাকা : এভাবে আর দেশ চলতে পারে না। আশা করছি সংকট নিরসনে দুই নেত্রী সদিচ্ছায় আসবেন। এমন মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু উপলক্ষে খোলা শোক বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, কোকোর মৃত্যুতে অনেক বড় আঘাত পেয়েছেন খালেদা জিয়া। আশা করছি তিনি শোক কাটিয়ে উঠতে পারবেন।
এসময় তিনি কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন।