• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিশ্ব ভালবাসা দিবসে ৩ নাটকে প্রভা

provaবিনোদন ডেস্ক : আসছে বিশ্ব ভালবাসা দিবস। এ দিবসকে ঘিরে সব তারকাকেই বিভিন্ন টিভি চ্যানেলে কোন না কোন নাটকে অভিনয় করতে দেখা যায়। সে ব্যস্ততা রয়েছে জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভারও। বিশেষ এই দিন উপলক্ষে তিনি অভিনয় করেছেন তিন নাটকে। এর মধ্যে রয়েছে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘আমি স্পেশাল মানুষ’। এতে তার সহশিল্পী মোশাররফ করিম। এছাড়াও আবদুল্লাহ রানা ও মুজিব রায়হানের পরিচালনায় ভিন্ন দুটি নাটকে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, নাটকগুলোর গল্প বেশ সুন্দর। নির্মাণশৈলীও ভাল ছিল। আমি বরাবরই নাটকের গল্পের ওপর বেশি জোর দিই। আশা করছি নাটকগুলো দর্শকের কাছে ভাল লাগবে। এদিকে বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক ‘হল্লাবাজি’, ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ ‘হাটখোলা’সহ বেশ কয়েকটিতে অভিনয় করছেন তিনি। এর মধ্যে ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ নাটকটি থেকে বেশ সাড়া পেয়েছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে প্রভা বলেন, এ নাটকটির গল্প জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ ছবির চরিত্রগুলোর ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে। এতে অভিনয় করে ভাল লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ