
ঢাকা : নুন্যতম ৫০০ কোটি টাকার ঋণ পুনর্গঠন করতে পারবে বলে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার সন্ধ্যা ৫টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের বৈঠক শেষে বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর এফকে শুর চৌধুরী এ নীতিমালা পেশ করেন।
তিনি জানান, একক বা গ্রুপ প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এ সুবিধা প্রদান করা হবে। তবে যে কোন প্রতিষ্ঠান একবারই এ ঋণের সুবিধা নিতে পারবে বলে জানান তিনি।