• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হরতাল-অবরোধে নিহতদের গায়েবানা জানাজা শুক্রবার

14 Dolসিসি নিউজ: বিএনপি-জামায়াত জোটের চলমান হরতাল-অবরোধে পেট্রোল বোমায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে ৩০ জানুয়ারি বাদ জুম্মা গায়েবানা জানাজা পালন করবে ক্ষমতাসীন কেন্দ্রীয় ১৪ দল।
পাশাপাশি, ওইদিন বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের জনসভায়ও অংশগ্রহণ করবে ক্ষমতাসীন জোটের নেতা-কর্মীরা।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জোটের  মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, দলীয় সাংসদ, ঢাকার পার্শ্ববর্তী জেলা সমূহের নেতাদের সঙ্গে ১৪ দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মসূচি ঘোষণা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস পেট্রোল-বোমায় নিহতদের স্মরণে ৩০ জানুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাদ জুম্মা গায়েবানা  জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারাদেশের মসজিদেও এ কর্মসূচি পালন করা হবে। একই দিনে দেশের সকল মন্দির, গীর্জা, প্যাগোডায়ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।’
এরপর ওইদিন বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশেও ১৪ দল একাত্মতা ঘোষণা করবে বলে উল্লেখ করেন তিনি।
কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত কর্মসূচির উল্লেখ করে- নাসিম আরো বলেন, ‘আজ বুধবার বেলা আড়াইটায় রাজধানীর পল্লবী এবং আগামীকাল মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।’
এ সময় আগামী এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষার্থী-অভিভাবকদের আশ্বস্ত করে নাসিম আরো বলেন, এ পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রশাসন আছে, জনগণ আছে। প্রশাসন কাজ করে যাচ্ছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা নূহ-উল আলম লেলিন, জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুল মান্নান খান, ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, ড. আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, কামরুল আহসান, জাসদের হাসানুল হক ইনু, শিরিন আকতার, নৌ-পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, ডা. শহীদুল্লাহ শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, গণআজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, শ্রমিক নেতা ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সভাপতি বেলাল হোসেন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ