• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে চ্যানেল আই’র শীতবস্ত্র বিতরণ

Shenel I Pic, 28-01-15দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে “আমার চ্যানেল আই দর্শক ফোরাম” এর উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন। বুধবার সকালে রেডিসন হোটেলের সৌজন্যে আমার চ্যানেল আই এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সহ-সভাপতি আবুল কালাম বাবুলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্ছু।
অনুষ্ঠানে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, যুগ্ম-সম্পাদক মিনারুল ইসলাম মিনার, ফোরামের উপদেষ্টা রোটারিয়ার রনজিত কুমার সিংহ, শিক্ষাবিদ কবীর হোসেনসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার বলেন, অসহায়,দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে চ্যানেল আই প্রমান করে দিয়েছে মানবতার সেবায় তারা এগিয়ে আছে। শুধু কৃষক ও মাটি’র জন্য নয়, চ্যানেল আই দুঃসময়ে দুঃস্থ-দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রমান করে দিয়েছে তারা সর্ব শীর্ষে রয়েছেন। চ্যানেল আই’র মতো এভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তি  শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।
শীতার্তদের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ