• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বতীপুরে সাঁওতাল পল্লীর ঘটনায় তদন্ত কমিটি

followup1পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের চিড়াকুঠা গ্রামের সাঁওতাল পল্লীর ক্ষতিগ্রস্ত পরিবার পুর্নবাসনে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে দিনাজপুর জেলা প্রশাসন।

পার্বতীপুর উপজেলা প্রশাসন ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে পূর্নবাসন কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে সাঁওতাল পল্লীতে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা তদন্তে দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে দিনাজপুর জেলা প্রশাসন। কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার ও পার্বতীপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এ দিকে পার্বতীপুর থানা পুলিশ গতকাল বুধবার বিকেল পর্যন্ত সাঁওতালদের লুটপাট হওয়া ৩০টি গরু, ৮টি ছাগল, ২টি ভেঁড়া, ৩টি টিউবওয়েল, ২টি শ্যালো মেশিন, বাই-সাইকেল, রিক্সা ও শেলাই মেশিন উদ্ধার করতে পেরেছে।

এব্যাপারে পার্বতীপুর উপজেলা প্রশাসন ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, ৪৯টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ কেজি করে চাল, ৫০ খানা কম্বল, ৩০ টি পরিবার কে হাঁড়ি-পাতিল ও বাঁসনপত্র ছাড়াও বাজার খরচের জন্য পরিবার প্রতি ২০০ টাকা করে প্রদান করা হয়েছে। পানীয়জলের চাহিদা মেটাতে ৬টি টিউবওয়েল সরবরাহ করা হয়েছে। এ ছাড়াও বাড়ী ঘর নির্মানের জন্য ৩ বান্ডিল করে টিন ও ঘর নির্মানের জন্য টাকা চেয়ে মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে। এ ছাড়াও ৯ জন ভূমিহীন আদিবাসীকে খাস জমি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, সাঁওতালদের লুটপাট হওয়া মালামাল উদ্ধার কাজ অব্যাহত আছে। এ পর্যন্ত ৩৫ গবাদী পশুসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। প্রতিটি উদ্ধারের ঘটনায় থানায় জিডি করা হচ্ছে। পরর্তীতে সে গুলো মামলায় রুপ নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ