• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংকট নিরসনের চেষ্টায় ড. কামাল

Khaleda-1422628891সিসি নিউজ : চলমান রাজনৈতিক সংকট নিরসনে বেশ কয়েকজন মিলে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, ‘আমরা সংকট সমাধানে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের ১৬ কোটি মানুষ চায় দেশে সুষ্ঠু গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক প্রকাশ করতে এসে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে গুলশান কার্যালয়ে আসেন ড. কামাল হোসেন। এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরসহ পাঁচজন উপস্থিত ছিলেন।

ড. কামাল বলেন, ‘আমরা বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে কোকোর অকালমৃত্যুতে শোক প্রকাশ করতে এসেছি। কোকোর জন্য খোলা শোক বইতে স্বাক্ষর করেছি।’

ড. কামাল কার্যালয়ের প্রবেশের কিছুক্ষণ পর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। রাত সাড়ে ৭টার দিকে তারা এক সঙ্গে বের হয়ে আসেন।

তাদের আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ