• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের গ্রেফতার না করার আহ্বান

Islami Andolonসিসি নিউজ: তল্লাশির নামে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের গ্রেফতার না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন ৮ নম্বর জোনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এ আহ্বান জানান।
পল্টন থানার সভাপতি মাওলানা মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং মো. জয়নাল আবেদীনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান, আলহাজ্ব সাব্বির আহমদ, সৈয়দ ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন নগর সভাপতি শ্রমিক নেতা মাওলানা ফখরুল ইসলাম।
অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নিরীহ দাড়ি-টুপিওয়ালাদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। সুন্নতে নববীর ওয়ারিশ তথা উলামায়ে কেরামগণকে গ্রেফতার ও হয়রানি দেশের ঈমানদার জনতা মেনে নেবে না।’
তিনি আরো বলেন, ‘চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে রাজনৈতিক সংকট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রতিদিন মানুষ মরছে। প্রতিহিংসার আগুনে মানুষ জ্বলে-পুড়ে অঙ্গার হচ্ছে। চলমান সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষ। শ্রমিকদের বাঁচাতে হবে। শ্রমিকরা না বাঁচলে দেশ বাঁচবে না।’
কর্মশালায় চরমোনাই পীর কর্তৃক ঘোষিত ৫ ফেব্রুয়ারি ঢাকায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন (গাবতলী থেকে যাত্রাবাড়ী) এবং ৮ ফেব্রুয়ারি সারা দেশে জেলায় জেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচিতে দলের সব স্তরের নেতা-কর্মী এবং দেশবাসীকে শরিক হতে আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ