• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা গণহত্যার নায়িকা: নৌ মন্ত্রী

Sajahanঢাকা: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালি জাতির ওপর যেভাবে গণহত্যা চালিয়ে ছিলো বিএনপি-জামায়াত জোটও ঠিক তেমনি বাঙালি জাতিসত্ত্বা ও স্বাধীনতাকে ধ্বংস করতে অব্যাহত ভাবে গণহত্যা চালাচ্ছে। আর এ গণহত্যার নায়িকা হচ্ছেন খালেদা।’ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ  মন্তব্য করেন। হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও ও পেট্রোল বোমায় মানুষ হত্যার প্রতিবাদে ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।  কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা ছুড়ে ৭ জন নিহত হওয়ার জন্য খালেদা জিয়ার গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, গণআন্দোলনের কথা বলে খালেদা জিয়া গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে চলেছেন। গত রাতেও কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় ৭ জন নিহত হয়েছেন। বাকি ১৬ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এর দায় খালেদার। তাই খালেদাকে কারারুদ্ধ না করলে দেশের মানুষ ও স্বাধীনতা বাঁচবে না।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক-পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের সংগঠন অংশগ্রহণ করে। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ