• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জানুয়ারিতে মূল্যস্ফীতির হার কমেছে

Mostafa-1422955007অর্থ-বাণিজ্য ডেস্ক: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, জানুয়ারি মাসের সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৪ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতির হার সাধারণ, খাদ্য এবং খাদ্য বহির্ভূত এ তিন ভাগে আলাদাভাবে প্রাক্কলন করা হয়।

জানুয়ারি ২০১৫ তে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে হয়েছে ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। যা ডিসেম্বর ২০১৪ তে ছিল শতকরা ৬ দশমিক ১১ শতাংশ এবং জানুয়ারি ২০১৪ তে ছিল শতকরা ৭ দশমিক ৫০ শতাংশ। জানুয়ারি ২০১৫ তে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৬ দশমিক শূন্য ৭ শতাংশ ও ৬ দশমিক শূন্য ১ শতাংশ যা ডিসেম্বর ২০১৪ তে ছিল যথাক্রমে শতকরা ৫ দশমিক ৮৬ ও ৬ দশমিক ৪৮ শতাংশ।

গ্রামীণ পর্যায়ে সাধারণ পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৫ দশমিক ৮১ শতাংশ, যা ডিসেম্বর ২০১৪ তে ছিল শতকরা ৫ দশমিক ৮৯ শতাংশ। জানুয়ারি ২০১৫ তে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৫ দশমিক ৭৯ ও ৫ দশমিক ৮৪ শতাংশ, যা ডিসেম্বর ২০১৪ তে ছিল যথাক্রমে শতকরা ৫ দশমিক ৭৮ ও ৬ দশমিক ১২ শতাংশ।

শহর পর্যায়ে সাধারণ পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ, যা ডিসেম্বর ২০১৪ তে ছিল ৬ দশমিক ৫০ শতাংশ। জানুয়ারি ২০১৫ তে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৬৯ ও ৬ দশমিক ২৫ শতাংশ যা ডিসেম্বর ২০১৪ তে ছিল যথাক্রমে ৬ দশমিক শূন্য ৭ ও ৬ দশমিক ৯৯ শতাংশ।

মন্ত্রী বলেন, মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করলে এখানে দেখা যায়, চাল, দাল, মাছ, মাংস, ভোজ্য তেল, দুধ ও দুগ্ধজাতীয় এবং তামাক জাতীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির (গত মাসের তুলনায়) কারণে মাসিক ভিত্তিতে অর্থাৎ ডিসেম্বর ২০১৪ এর তুলনায় জানুয়ারি ২০১৫ খাদ্য সামগ্রী উপ খাতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ১ দশমিক শূন্য ৩ শতাংশ। যা নভেম্বর ২০১৪ মাসের তুলনায় ডিসেম্বর ২০১৪ মাসে ছিল শতকরা শূন্য দশমিক ২১ শতাংশ।

তিনি বলেন, মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করলে আরো দেখা যায়, পরিধেয় বস্ত্রাদি, বাড়ি ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থলী, চিকিৎসা সেবা, পরিবহণ, শিক্ষা উপকরণ এবং বিবিধ দ্রব্য ও সেবা ইত্যাদি খাতের দ্রব্য সমূহের মূল্য বৃদ্ধির (গত মাসের তুলনায়) কারণে মাসিক ভিত্তিতে খাদ্য বহির্ভূত উপ খাতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ১ দশমিক ২৬ শতাংশ। যা নভেম্বর ২০১৪ মাসের তুলনায় ডিসেম্বর ২০১৪ মাসে ছিল শতকরা শূন্য দশমিক ৮০ শতাংশ।

গত ফেব্রুয়ারি ২০১৪- জানুয়ারি ২০১৫ তে গড় মূল্যস্ফীতির হার নিরূপিত হয়েছে শতকরা ৬ দশমিক ৮৬ শতাংশ।

পূর্ববর্তী একই সময়ে এক বছরের ( ফেব্রুয়ারি ২০১৩- জানুয়ারি ২০১৪) গড় মূল্যস্ফীতির হার ছিল শতকরা ৭ দশমিক ৬০ শতাংশ। গড় বাৎসারিক মূল্যস্ফীতি হ্রাস পরিলক্ষিত হয়।

ডিসেম্বর ২০১৪ ও জানুয়ারি ২০১৫ মাসে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচক যথাক্রমে ৮৮২৪ দশমিক ১৭ ও ৮৮৭৬ দশমিক ২৫, যার ভিত্তিতে উক্ত দুই মাসে জাতীয় মজুরি হার বৃদ্ধি পেয়েছে যথাক্রমে শতকরা ১০ দশমিক শূন্য ২ ও ৯ দশমিক ২৭ শতাংশ (পয়েন্ট টু পয়েন্ট)। জানুয়ারি ২০১৪ মাসের তুলনায় জানুয়ারি ২০১৫ মাসের মজুরি হার বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ