সিসি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমার ছোট ছেলের মৃত্যুতে শোকাবহ অবস্থার মধ্যে রয়েছি। এ বিপর্যয়ের ধকল কাটিয়ে ওঠার আগেই আমার সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন এ আহ্বান জানান।
তিনি বলেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। সবাইকে এ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই, মানুষের জীবন নিয়ে অপরাজনীতি আমরা করি না। হত্যা ও লাশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এমন হীন ও নৃশংস অপরাজনীতি আমরা কখনো করব না। এখন যারা ক্ষমতা আঁকড়ে আছে, তারাই অতীতে আন্দোলনের নামে যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে ডজন খানেক মানুষ পুড়িয়ে মেরেছে। লগি-বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। লাগাতার হরতালে এসএসসি পরীক্ষা তিন মাস পর্যন্ত পেছাতে বাধ্য করেছে।’