• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক ছাত্রদলের

Rajsahi Uniরাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটকের প্রতিবাদে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।
বৃহস্পতিবার রাতে এ ধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আটক নেতার নিঃশর্ত মুক্তিসহ ছয় দফা দাবিতে শনিবার থেকে এ ধর্মঘট চলবে বলে তারা জানান।
ছাত্রদল অভিযোগ করেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর মেহেরচন্ডী কড়াইতলা এলাকায় তার নিজ বাড়ি থেকে মহানগর ডিবি পুলিশ তাকে আটক করেছে।
তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহেদুর রহমান জানান, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদককে আটকের ব্যাপারে আমার জানা নেই।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনও আটকের বিষয়টি অস্বীকার করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, ‘সন্ধ্যার দিকে কামরুল হাসানের নিজ বাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় তাকে বাসা থেকে আটক করার পর মারধর করতে করতে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় ডিবি পুলিশ। এর প্রতিবাদে আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ