• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘আজ ঝাড়ু মিছিল, আগামীতে হবে কাফন মিছিল’

jharu-1423208574সিসি নিউজ: চলমান সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) নামক একটি সংগঠন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে ঝাড়ু মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের নেতা-কর্মীরা।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ‘সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবিলম্বে এই চলমান নাশকতা বন্ধ করতে হবে। তা না হলে আজ যেমন ঝাড়ু মিছিল হয়েছে, তেমনি আগামীতে সারা দেশে কাফন মিছিল করা হবে। আমরা প্রমাণ করতে চাই ১৯৫২ এর সেই সাহসী তরুণেরা, ‘৭১ এর নতুন প্রজন্ম এবং ‘৯০ এর নূর হোসেনের সেই সহযাত্রীরা আজও জাগ্রত রয়েছে। তারা জাতির যেকোন ক্রান্তিলগ্নে বুকের রক্ত দিয়ে রাজপথকে কলঙ্কমুক্ত করবে।’

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আব্দুল মান্নান আজাদ লায়ন, ডা. আবুল কাশেম ভূইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ