• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গোপালগঞ্জে আ.লীগ নেতার বাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপ

petrol-bomaগোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্যার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জেলা পুলিশের উর্র্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্যা মোবাইল ফোনে জানান, ঘটনার কিছু সময় আগে তিনি তার স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে পাশের ঘোনাপাড়া বাজারে যান। তার পরই দূর্বত্তরা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

এতে বিকট শব্দ হয়ে চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে এতে পরিবারের কেউ আহত হয়নি বলে জানান তিনি।

খবর পেয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার বাড়িতে ছুটে আসেন। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোক্তার হোসেন মোবাইল ফোনে জানান, এটি পেট্রোল বোমা হামলা। এলাকায় ভয়ভীতি ছড়ানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

তবে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এটি পেট্রোল বোমা কিনা তা পরীক্ষা করা হচ্ছে। নাশকতা বা ভয়ভীতি ছড়ানোর জন্য এটি থাকতে পারে। তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ